Skip to main content

জীবন বদলে দেওয়ার অঙ্গীকার, আগামীর পথে যাত্রা

ডেইলিসেবা ফাউন্ডেশন সামাজিক কল্যাণ, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিবেদিত।

আমরা কে?

ডেইলিসেবা ফাউন্ডেশন বাংলাদেশ ভিত্তিক একটি অলাভজনক এবং সেবাধর্মী প্রতিষ্ঠান। আমাদের যাত্রার শুরু থেকেই আমরা সামাজিক প্রয়োজন এবং অর্থনৈতিক সুযোগের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছি। আমাদের মূল লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো, ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা এবং উদ্ভাবনী উদ্যোক্তা মডেলের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা।

আমাদের লক্ষ্য

উন্নতমানের নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, যুবকদের স্বাবলম্বী করা এবং আর্তমানবতার সেবায় বিশেষ করে স্বাস্থ্য খাতে সহায়তা প্রদান করা।

আমাদের ভিশন

একটি থ্যালাসেমিয়া মুক্ত, অর্থনৈতিকভাবে স্থিতিশীল এবং সামাজিকভাবে সচেতন বাংলাদেশ গড়া; যেখানে শিক্ষার্থী থেকে শুরু করে প্রবাসী—সবার জন্য একটি ভরসার জায়গা থাকবে।

চেয়ারম্যানের বার্তা

সেবা ও সততাই আমাদের
মূল শক্তি

“আসসালামু আলাইকুম। ডেইলি সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল একটি মহৎ উদ্দেশ্য নিয়ে – মানুষের দ্বারে দ্বারে ভেজালমুক্ত ও সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া।”

“আমরা বিশ্বাস করি, ব্যবসা শুধু মুনাফা অর্জনের জন্য নয়, বরং এটি মানুষের সেবা করার একটি মাধ্যম। আমাদের মেম্বারশিপ কার্ড ও ডিলারশিপ প্রোগ্রামের মাধ্যমে আমরা বেকারত্ব দূরীকরণে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে চাই।”

“আসুন, আমাদের সাথে যুক্ত হয়ে একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ি।”

আমাদের বিশেষ উদ্যোগসমূহ

সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা বিভিন্ন প্রকল্প পরিচালনা করি।

বিদেশ ফেরত যুবক ডিলার নিয়ে কাজ শুরু করেছে

বিদেশে দীর্ঘদিন কাজ করার পর দেশে ফিরে অনেক যুবক এখন সম্মানজনক ও অর্থবহ কিছু করার…
Read More

আমাদের মিশনের অংশ হতে চান?

আপনি স্বেচ্ছাসেবক হিসেবে বা ডিলার হিসেবে আমাদের সাথে যুক্ত হতে পারেন।